1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের ৩ গুণি শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ১৯৩৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে ৩ গুণি শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কলেজের তিনজন গুণি শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মো: শহিদুজ্জামান।

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের তিন গুণি শিক্ষককে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষকরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মলয় কুমার সরকার, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কে এম হামিদুর রহমান এবং ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সখিকুল ইসলাম।

এ উপলক্ষে কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মো: শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা স্মৃতিচারণমুলক বক্তব্য দেন।

এ সময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহবুব-উল-আলম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুস সালাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রতাপ কুমার মন্ডল,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক চন্দনা রানী দাশ, প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আব্দুল লতিফ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম ও সকল বিভাগের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে ওই তিনটি বিভাগের শিক্ষকরা তাদের সেমিনারে বিদায়ী শিক্ষকগণকে পৃথক সংবর্ধনা দেন। সেই সঙ্গে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মন্জুর কাদির,ভুগোল বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম ও উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক রবিউল করিম কে বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। তখন কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এসব গুণি বিদায়ী শিক্ষকদের নিজেদের বিভাগ ও কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হয় এবং বিকাল তিনটায় সমাপ্তি ঘটে। পরে কলেজের শিক্ষকরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এর পুর্বে কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো: আশরাফ আলী সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

পুরো অনুষ্ঠান স্ঞ্চালনা করেন প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক রবিউল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host