1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

ম্যানসিটির কিংবদন্তি কলিন বেল আর নেই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৬০৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় কলিন বেল আর নেই। অল্প দিনের অসুস্থতার পর ৭৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইংল্যান্ডের এই মিডফিল্ডার ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিটির হয়ে ৫০১টি ম্যাচ খেলেছেন। এই সময়ে গোল করেন ১৫৩টি। দেশের হয়ে জেতেন ৪৮টি ম্যাচ।

বেলের মৃত্যুতে শোক প্রকাশ করে সিটি বিবৃতিতে বলেছে, ‘সিটির হয়ে এমন অর্জন হাতেগোনা কয়েক জন খেলোয়াড়ের আছে।’

বেলের সম্মানে সিটির মাঠে একটি স্ট্যান্ড করা হয় ২০০৪ সালে। সমর্থকদের ভোটে এই স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক বিবৃতিতে বলেছেন, ‘কলিন বেল ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমাদের স্মরণে থাকবেন। তার চলে যাওয়া ক্লাবের সবাইকে ব্যথিত করেছে।’

‘আমি তার সাবেক ম্যানেজার এবং সতীর্থদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে সক্ষম হওয়ায় গর্বিত।’

সিটির হয়ে খেলার দিনগুলোতে তারকা বনে যাওয়া বেল ক্যারিয়ার শুরু করেন বুরিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host