1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

মটর সাইকেল দুর্ঘটনায় ভাঙ্গুড়ার প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৮৫২ সময় দর্শন

চাটমোহর(পাবনা)প্রতিনিধি :
মঙ্গলবার বিকালে ভাঙ্গুড়া-চাটমোহর সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় স্কুলের একজন পিয়ন নিহত হয়েছে। অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম শহিদুল ইসলাম(৪০)। তিনি ভাঙ্গুড়া উপজেলার কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী(৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া থেকে মটর সাইকেলে তারা চাটমোহর যাবার পথে গুণাইগাছা প্রাথমিক বিদ্যালয় মোড়ে ইট পরিবহনকারী একটি ট্রলির সাথে ধাক্কা খায়। মটর সাইকেলের চালক ও আরোহী দু’জনই ছিটকে সড়কের উপর পড়ে যায়। তখন ট্রলির পিছনের একটি চাকা মটর সাইকেল চালক শহিদুলের পেটের উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেলের আরোহী রুহুল আমিনের একটি পা ট্রলির চাকার নিচে পড়ে ভেঙ্গে গেছে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনা ঘটিয়েই ট্রলির ড্রাইভার পালিয়ে গেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host