1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

চাটমোহর পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী এ্যাড.সাখো মেয়র নর্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭১৩ সময় দর্শন
আ্যাডভোকেট শাখো

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮১২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান জগ প্রতীক নিয়ে ৮৪২ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৪৫ ভোট।

এদিকে নির্বাচনে কারচুপি,কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ও সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান সকালেই নির্বাচন বর্জন করেন। তবে বিএনপি প্রার্থী নির্বাচনে ছিলেন।

অপরদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে সাকিবুল হাসান অপু,২নং ওয়ার্ডে মোঃ মাহাতাব হোসেন,৩নং এখলাসুর রহমান (বিনা প্রতিদ্ব›িদ্বতায়),৪ নং ওয়ার্ডে খন্দকার রাজ আলী,৫নং ওয়ার্ডে বেলাল হোসেন,৬নং ওয়ার্ডে নুর ই হাসান খান ময়না,৭ নং ওয়ার্ডে মোঃ ওছিমুদ্দিন,৮নং ওয়ার্ডে কামরুল হাসান মিন্টু ও ৯নং ওয়ার্ডে মোঃ নাজিম উদ্দিন মিয়া। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে পিয়ানুর বিশ^াস,২নং ওয়ার্ডে সৈয়দা ওয়াহিদা খাতুন সেলিনা ও ৩নং ওয়ার্ডে কামরুন্নাহার ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host