1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির উপস্থিতি নিয়ে সংশয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬০০ সময় দর্শন

২০২১ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিত থাকার কথা। তবে বরিস জনসন ওই অনুষ্ঠানে থাকার বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। সে কারণে লকডাউনে চলে গেছে দেশটি। ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অব দ্য কাউন্সিল ড. চাদ নাগপাল এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হয়ে যেতে পারে।

ব্রিটিশ শাসন শেষে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে ভারত। এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান। আর সে কারণে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।

ব্রিটেনের দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার ড. চাদ নাগপাল বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর নিয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত করার সময় এখনো আসেনি।

তিনি আরো বলেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তারের মাত্রা এভাবে অব্যাহত থাকলে, প্রধানমন্ত্রীর ভারত সফর করা সম্ভব নাও হতে পারে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host