1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

মাঠে মেজাজ হারানোর ঘটনায়, ক্ষমা চাইলেন মুশফিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: মাঠে মেজাজ হারানোর ঘটনায় ক্ষমা চাইলেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

মঙ্গলবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি।

এতে মুশফিক বলেন, “সবাইকে আসসালামু আলাইকুম, সর্ব প্রথম আমার সমস্ত ভক্ত এবং দর্শকদের কাছে গতকাল ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া সেই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। ইতোমধ্যে খেলার পর সতীর্থ  নাসুমের কাছেও ক্ষমা চেয়েছি।

দ্বিতীয়ত, সর্বশক্তিমান আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আমি সর্বদা মনে রাখি যে আমি সর্বোপরি একজন মানুষ এবং আমি যে অঙ্গভঙ্গি দেখিয়েছি তা মোটেই গ্রহণযোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি অদূর ভবিষ্যতে মাঠে এবং মাঠের বাইরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের।”

উল্লেখ্য, গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে  ফরচুন বরিশালের ইনিংসে ফিল্ডিংয়ের সময় আক্রমণাত্মক আচরণ করেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। ইনিংসের ১৭তম ওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ঢাকার তরুণ বাঁহাতি পেসার শফিকুল ইসলাম বল করছিলেন। ওভারের শেষ বলে শফিকুলের বাউন্সারে আফিফ স্কুপ করার চেষ্টা করেন। টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল যায় বাতাসে। শর্ট থার্ড ম্যানে থাকা নাসুম আহমেদের জন্য ক্যাচটা সহজই হওয়ার কথা ছিল। বলের দিকে চোখ রেখে ক্যাচ ধরার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি।

কিন্তু উইকেটকিপার মুশফিক দৌড়ে এসে নাসুমের নিশ্চিত ক্যাচ নিজেই ধরলেন। এরপর আফিফের আউটের উদযাপন না করে উল্টো নাসুমকে কিছু কড়া কথা শুনিয়ে দেন। হাত নেড়ে মারার ভঙ্গিও করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host