1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

অভিনেত্রীর মৃত্যু অতিরিক্ত মদপানে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬২৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: অতিরিক্ত মদপানের ফলে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়। এর ফলেই তার মৃত্যু হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন হতে জানা গেছে। তার ঘর থেকে ওয়াইনের বোতল ও পানমশলার প্যাকেট উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা এই তিনটি একসঙ্গে মিলিয়ে মদ পান করতেন আর্যা। যে রাতে মৃত্যু হয় সে রাতে ডিনারের পর মদপান করে বেসামল হয়ে পড়ে যান তিনি। এরপরই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার ঘরে পাওয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থেকে জানা গেছে তিনি হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন। ছিল কিডনির সমস্যাও।

প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনাজনিত তত্ত্ব সামনে এলেও, অন্যদিকও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা চলেছে, ‘লাভ সেক্স অর ধোঁকা’-র অভিনেত্রী আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না।

তার গৃহপরিচারিকা পুলিশকে জানিয়েছিলেন, আর্যা বাইরের লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। ওইদিন কলিংবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোনেও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, এই ঘটনার মধ্যে হত্যার কোনো আলামত পাচ্ছে না তদন্তকারীরা। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host