1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের নির্দেশ মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে বাংলাদেশ সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, যুবককে অর্থদণ্ড সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ যে পাপের বিচার স্রষ্টা ছেড়েছেন মানুষের হাতে লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের অনুমোদন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৭১৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থ-বছরের জন্য ভারতের মুম্বাই থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থ-বছরের প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব উত্থাপিত হয়। এ প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।’

তিনি বলেন, এখানে প্রতি মেট্রিক টন চালের দাম ছিলে ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার। টাকার অংকে ৩৪ দশমিক ২৮ টাকা। টোটাল ৫০ হাজার মেট্রিক টনের মূল্য হচ্ছে ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ’ মার্কিন ডলার। যেটা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। ভারতের মুম্বাইয়ের একটি কোম্পানি থেকে এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host