1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

চাল চুরির দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৬৪১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল চুরি করার দায়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরীর সই করা আদেশে আলাউদ্দীন পল্টুকে বরখাস্ত করা হয়।

সরকারের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে ১৬ এপ্রিল বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক আরিফ হোসেন।

এর আগে ৪ এপ্রিল পাথরঘাটা থানায় একই অভিযোগে মামলা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার রঞ্জিত মিস্ত্রি। ওই দিনই চাল চুরির অভিযোগে চেয়ারম্যান পল্টুকে গোয়েন্দা পুলিশ আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় বলা হয়, পাথরঘাটা উপজেলার ৬ নম্বর কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু ৫৫০টি জেলে পরিবারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের আশ্রয় নেন। উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল দেন। এভাবে তিনি ২৭ হাজার পাঁচশ কেজি চাল আত্মসাৎ করেন। এই চালের দাম প্রায় ১২ লাখ টাকা। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ১৫ এপ্রিল পল্টুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন পল্টু। ১০ জুন আদালত থেকে তিনি জামিন পান, ২২ জুলাই বরখাস্ত আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ আদেশটি বাতিল করে সাত দিনের মধ্যে আবার হাইকোর্টে আবেদন করতে পল্টুকে নির্দেশ দেন। এরপর পল্টুর বরখাস্ত আদেশ বহাল রাখেন হাইকোর্ট।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণ ব্যাপক অনিয়ম করেছেন। তার এলাকায় বরাদ্দ ৪৪ টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ টন বিতরণের প্রমাণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host