1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

এথেন্স বিমানবন্দরে দীপিকার মূর্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার হাসির জন্য বিখ্যাত। টোলপরা গালে তার হাসির জাদুতে ঝড় ওঠে বহু পুরুষের হৃদয়ে। এবার সেই হাসিকে বন্দি করল এথেন্স বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘দ্য অথেনটিক স্মাইলস অব পিপল অব দ্য ওয়ার্ল্ড’ স্থান পেয়েছে দীপিকার হাসি। নির্বাচিতদের হাসি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এথেন্স বিমানবন্দরে হবে সেই প্রদর্শনী। মূর্তি তৈরি করে রাখা হবে দীপিকার চিরচেনা সেই হাসির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীপিকার চেহারার মূর্তি। ভাস্কর্যটি ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় শাড়িতে তোলা দীপিকার একটি ছবি থেকেই তৈরি করা হয়েছে এটি। মাথায় খোঁপা করা চুলের সঙ্গে গলায় নেকলেস আর চিরচেনা সেই হাসিতে অপরূপা লাগছে দীপিকাকে। সে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। ক্যাপশনে লিখেছেন, ‘এথেন্স বিমানবন্দরে বলিউড অভিনেত্রীর হাসি।’

দীপিকা ছাড়াও হলিউডের একাধিক তারকার মূর্তি থাকবে এ প্রদর্শনীতে। এথেন্স এয়ারপোর্টে আগতদের স্বাগত জানাবে তারকাদের ‘হাসি’। এদিকে বর্তমানে শকুন বাত্রা পরিচালিত নতুন একটি সিনেমার চিত্রায়ণ নিয়ে ব্যস্ত আছেন দীপিকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host