1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সাকিব ফিরলেন টেস্ট র‍্যাংকিংয়ে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৬২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: নিষেধাজ্ঞার আগে সাকিব ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার- তা শুধু বাহ্যিক দৃষ্টিতেই নয়, পরিসংখ্যান আর র‍্যাংকিংয়ের বিচারেও। তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বাদ নিয়েছেন সাকিব, বড় একটা সময় সব ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বাকি সময়ও কোনো না কোনো ফরম্যাটে শীর্ষেই ছিলেন। নিষেধাজ্ঞার আগেও একদিনের ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষ অলরাউন্ডার।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক সপ্তাহের মধ্যে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছেন সাকিব আল হাসান। প্রকাশিত র‌্যাংকিংয়ে বাঁহাতি অলরাউন্ডার ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন সবার ওপরে। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। টি–টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে নবী।

আজ প্রকাশিত হয়েছে টেস্টের নতুন র‍্যাংকিং। যেখানে অলরাউন্ডার তালিকায় সাকিবের জায়গা হয়েছে চার নম্বরে। নিষেধাজ্ঞায় যাওয়ার আগে ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে ছিলেন সাকিব। বর্তমানে তার সংগ্রহ ৩৬৬ রেটিং পয়েন্ট। শীর্ষে আছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস (৪৪৬ রেটিং পয়েন্ট)। দুই এবং তিনে আছেন যথাক্রমে জেসন হোল্ডার (৪৩৪ রেটিং পয়েন্ট) ও রবীন্দ্র জাদেজা (৩৯৭ রেটিং পয়েন্ট)। মিচেল স্টার্কের অবস্থান পাঁচে (২৯৮ রেটিং পয়েন্ট)।

নিষেধাজ্ঞা কেটে গেলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি সাকিবের। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলছেন। এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মাগুরার এই ক্রিকেটার। তার ব্যর্থতার পরও পয়েন্ট টেবিলের ভালো অবস্থানেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host