1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬০৩ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: এই মুহূর্তে ভারতের সব থেকে আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানান ঝামেলায় জরিয়েছিলেন তিনি। এবার কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করালেন জাভেদ আখতার। ন্যাশানাল টেলিভিশনে বসে বলিউড অভিনেত্রী তার সম্মানহানি করেছেন এমন অভিযোগেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন জাভেদ আখতার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজের আইনজীবীর মাধ্যমেই জবানবন্দি দিয়েছিলেন জাভেদ। আগামী ১৯ ডিসেম্বর আদালতে এই মামলার শুনানি হবে বলেও জানা যাচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের পাশাপাশি জাভেদ আখতারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। এমনকী, হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার যে বিবাদ চলছে সে বিষয় থেকে যেন সরে আসেন অভিনেত্রী। রোশনরা শক্তিশালী। কঙ্গনা যদি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন, তাহলে ভবিষ্যতে তাকে জেলের ঘানিও টানতে হতে পারে বলে নাকি কঙ্গনাকে হুমকি দেন জাভেদ আখতার।

অভিনেত্রীর ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। রোশন পরিবারের সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গনা কীভাবে জাভেদ আখতারের মতো একজন মানুষের সম্পর্কে আকস্মিক মন্তব্য করলেন, তা নিয়েও শুরু হয়ে যায় সমালোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host