1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

উল্লাপাড়ায় নানা সমস্যা পাইকারী হকার্স মার্কেটে বৃষ্টি হলেই ব্যবসা গুটিয়ে নিতে হয়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা সমস্যার মাঝেও খোলা জায়গায় পাইকারী হকার্স মার্কেট জমে উঠেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এ মার্কেট থেকে সব ধরনের পোষাক সামগ্রী পাইকারী কিনে নিয়ে যায়। অথচ এ মার্কেটের দোকানীরা নানা সমস্যা বলতে বৃষ্টি হলেই ব্যবসা গুটিয়ে নেওয়া আর রোদে পুড়ে দোকান পেতে কেনা বেচা করেন।

উল্লাপাড়া পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় সপ্তাহে দু’দিন হাট বার শুক্রবার ও সোমবার এ মার্কেট বসে। এ মার্কেটে সব ধরনের তৈরি পোষাক সামগ্রী পাইকারী কেনা বেচা হয়। হাট বারে প্রায় দেড়’শ দোকান বসে। গত বছর দেড়েক হলো ওভার ব্রীজ এলাকার মার্কেটটি জমে উঠেছে।

আজ শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, শীতের বিভিন্ন পোষাকসহ সব ধরনের পোষাক নিয়ে দোকানীরা দোকান পেতে কেনা বেচা করছেন। এ মার্কেটে রংপুর, দিনাজপুর, বগুড়া সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাও, ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, খুলনাসহ আরো বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ মার্কেটে এসে তাদের চাহিদা মতো পোষাক সামগ্রী পাইকারী কিনছেন। দোকানীরা খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে দোকান পেতেছেন।
এ মার্কেটের একজন ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। একাধিকবার জায়গা বদল করতে হয়েছে। হাট বারের দু’দিন পাইকারী মার্কেট সবচেয়ে বেশি জমে থাকে। ভোর বেলা থেকেই কেনা বেচা শুরু হয়। তিনি আরো বলেন, হাটবারে বৃষ্টি বাদল হলে দোকান খোলা সম্ভব হয় না। এতে ব্যবসায় ক্ষতি হয়। এটি স্থায়ী ও ঘরের সুবিধা থাকলে এ মার্কেট আরো জমে উঠবে এবং ব্যবসায়ী সংখ্যা বাড়বে। উল্লাপাড়া হাট বাজার ইজারা নেওয়া মালিক পক্ষ তাদের দোকান থেকে নিয়মিত খাজনা বাবদ টাকা নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host