1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

‘সাকিবের জন্য বিশ্ব ক্রিকেট অপেক্ষা করছে’

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৬৩১ সময় দর্শন

নিষেধাজ্ঞা, বিতর্ক আর অপেক্ষার পালা শেষ করে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের এখন মাঠে ফেরার পালা। রাত পোহালেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ডাকেই সাকিবকে দলে নিয়েছে জেমকন খুলনা। এক বছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরে গত কয়েকদিন ধরেই টানা অনুশীলন করছেন সাকিব। তবে শুরুতেই তার কাছে বড় কিছু আশা করা অনুচিত। তার সতীর্থ মাহমুদউল্লাহ অবশ্য মনে করেন, দ্রুতই সাকিব নিজেকে ফিরে পাবেন।

টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি যে ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। ওকে পাওয়া দারুণ ব্যাপার। আমি বিশ্বাস করি, ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে ও খুব উদগ্রীব খেলার জন্য, মুখিয়ে আছে ভালো খেলতে।’

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।’

বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয়। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেট অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। আশা করছি, আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ সাকিবের সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host