পাবনার ভাঙ্গুড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা মো. মহির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খানমরিচ ইউনিয়ন শাখা।
রোকন (সদস্য)দের প্রত্যক্ষ ভোটে ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় তাঁকে এ অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানা এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত আমীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রাসেল রানা আশা প্রকাশ করেন, মাওলানা মো. মহির উদ্দিনের নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
তিনি নবনির্বাচিত আমীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অর্পিত দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।