1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা

ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন

ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় । এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন প্রধান শিক্ষক ,চারটি কলেজের অধ্যক্ষ , দুটি কারিগরি কলেজের অধ্যক্ষ এবং দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
সভাটির আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান ।
মতবিনিময় সভায় উপজেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যায়ে কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে । এই কলেজের পাশের হার মাত্র ৩২%। মাদ্রাসা গুলোর মধ্যে সিকেবি মাদ্রাসার পাসের হার শূণ্য %।  এছাড়া ভাঙ্গুড়া  মহিলা কলেজ ও বেতুয়ান ব্রিলাহিড়ি বাড়ি কলেজের উচ্চ মাধ্যমিক ফলাফল আরো নিম্নগামী হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে করনীয় সম্পর্কে জানতে চান । এ বিষয়ে তিনি বিভিন্ন শিক্ষকের বক্তব্য শোনেন । এসব আলোচনায় শিক্ষক সংকট ও ছাত্র-ছাত্রীদের ক্লাসে অনুপস্থিতির বিষয়টি উঠে আসে ।
ইউএনও মহোদয় হাজী জামাল উদ্দিন কলেজে মাত্র একজন ইংরেজি শিক্ষক কর্মরত রয়েছেন শুনে গেস্ট টিচার নিয়োগের পরামর্শ দেন বলে জানা গেছে।
এছাড়া শিক্ষার সার্বিক মানোন্নয়নে ক্লাসে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বলেন,শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে পাঠ উপস্থাপন করা জরুরি। তিনি বিষয়ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অগ্রগতি নিরুপনের পরামর্শ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান বলেন ,কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল ভালো হয়নি । এজন্য আগামী এসএসসি পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা ভালো করে সে বিষয়ে প্রধান শিক্ষকদের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host