1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিলিগুড়ি করিডোর সুরক্ষায় অমিত শাহ ফের উত্তরবঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ০ সময় দর্শন

দেশের ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হলো। আজ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

 

সুত্রঃ মানবজমিন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host