1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী সুজন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২১ সময় দর্শন

পাবনার ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুজন (২৫) নামে এক প্রতিবন্ধীর দোকানসহ দুই পাটের গুদামঘর পুড়ে ছাই গেছে। এ দুর্ঘটনায় সুজন সর্বস্ব নিঃস্ব হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের জন্তিহার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তরা হলেন-ওই গ্রামের মো. শুকুর আলীর ছেলে ও শারীরিক প্রতিবন্ধী সুজন। অপর দুই পাট ব্যবসায়ী একই গ্রামের লালচাঁদ ও খায়রুল।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ সুজনের দোকান ঘরে আগুন লাগে। এরপর স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তারা প্রথমে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তেই তা পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যেই সুজনের দোকানটি সম্পন্ন পড়ে ছাই হয়ে যায়।

প্রতিবন্ধী সুজন বলেন, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকু হারিয়ে গেল। এখন পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হবে।

পাট ব্যবসায়ী লালচাঁদ ও খায়রুল বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে। গুদামে থাকা প্রায় চার লাখ টাকার পাট পুড়ে গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host