1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী সুজন উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলো যমজ বোন ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন জাহেদ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলো যমজ বোন

এম এ আলিম রিপন :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ সময় দর্শন

এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী সাইয়িদা জান্নাত নাওমি ও সাইয়িদা জাহান নাওফি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে নাওমির পয়েন্ট ৯১.১২ ও নাওফির পয়েন্ট ৯৩. ০৪।

তারা যমজ বোন, বাড়ী সুজানগর পৌরসভার মানিকদীর এলাকায়। একই বিদ্যালয় থেকে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে দুজনের এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় দুই মেধাবী শিক্ষার্থী সাইয়িদা জান্নাত নাওমি ও সাইয়িদা জাহান নাওফি ।

নাওমি ও নাওফি সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক(আইসিটি) জহুর আহমাদ সরকার নিক্সন ও উপজেলার সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মনিরা পারভীন দম্পতির দুই কন্যা।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা।

নাওমি ও নাওফি বলেন, আমরা একই দিনে পৃথিবীতে এসেছি এবং একসঙ্গে বেড়ে উঠছি। একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুজনেই গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় আমরা খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

তাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।তারা আরও বলেন, ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চান। নিজেদের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছে তারা।

মা মনিরা পারভীন বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।

বাবা জহুর আহমাদ সরকার নিক্সন বলেন, আমার প্রত্যাশা, মেয়েরা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই।

সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আক্তার বলেন, নাওমি ও নাওফি পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়।

তারা শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তাদের এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host