1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ সময় দর্শন

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শহীদ এম. মনসুর আলী স্টেশনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির গতিরোধ করা হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল কার্যত বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু হবে। এরপর রেললাইন সচল করে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, শহীদ এম. মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় বিকল্প পথে ট্রেন চলাচলের সুযোগ নেই। ফলে লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন মেরামতের কাজ এগিয়ে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host