1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

ইনজুরিতে মাশরাফি, মাঠে ফেরা অনিশ্চিত

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৯৮ সময় দর্শন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সময়টা ভালো যাচ্ছে না। মাঠে ফেরার সময় যখন প্রায় হয়ে এসেছিলো, তখনই অপয়া ইনজুরি ঈর্ষা করে বসল!

বিসিবি আয়োজিত প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে প্রতিযোগিতা মিস করলেও নভেম্বরে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে ফেরার কথা ছিল তার। কিন্তু চোটে তার ফেরার অপেক্ষা আরো লম্বা হওয়ার শঙ্কা।

গত কয়েকদিন হলো সকালে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলছিলেন মাশরাফি। সেখানেই তিন দিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মাশরাফি। চোট পাওয়ায় গত দুই দিন রানিং করেননি।

মাশরাফির চোটের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। তিন দিন আগে রানিংয়ের সময় ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি।’

স্ক্যান করার পরামর্শ দিয়েছেন জানিয়ে দেবাশিষ বলেন, ‘চতুর্থ দিনে একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু আঘাত পেয়েছে। আজ চতুর্থ দিন, আমি ম্যাসেজ করে ওকে জানিয়েছি সম্ভব হলে যেন একটা স্ক্যান করে ফেলে।’

করোনার সময়টাতে মাশরাফির পরিবারের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মর্তুজা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। কিছুদিন পর মাশরাফির বাবা-মাও পজিটিভ হয়েছিলেন। কয়েকদিন আগে ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা আক্রান্ত হয় করোনায়।

করোনাবাধা কাটিয়ে এবার মাঠে ফেরার প্রস্তুতি নেওয়ার আগেই চোটে পড়লেন ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host