1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ সময় দর্শন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহক ফোরাম। বুধবার মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেন।

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবেন।

ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে ওই দিন রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে ওই আমলে নিয়োগ পাওয়া তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

তাকে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করায় এর বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। গত ১ জুন থেকে আন্দোলন করে আসছে সচেতন গ্রাহক ফোরাম। নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় ব্যাংক তারল্য সংকটে পড়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে।

জানা গেছে, গত ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানতকারীরা ব্যাংক থেকে ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছে, যার কারণে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host