1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা;সভাপতি মুন্না, সম্পাদক নয়ন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু করেছে এনসিটিবি রামিসা হত্যা মামলা দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান পদ্মা নদী থেকে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ ভাঙ্গুড়ায় ৩ দিনেও বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের খোঁজ মেলেনি

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা;সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ০ সময় দর্শন

জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে বিএনপি। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন রেজাউল কবীর পল। সহসভাপতি পদে রয়েছেন ৩০ জন নেতা, যাদের মধ্যে আছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ এবং নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।

কমিটিতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিল্লাল হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোট ২৯ জন নেতা রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ হিরো (সৌদি আরব), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)।

 

এছাড়া কমিটিতে ২৩ জন সহ সাধারণ সম্পাদক, ১৩ জন সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, আইন বিষয়ক থেকে শুরু করে স্বাস্থ্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ক সম্পাদকীয় পদে নেতারা স্থান পেয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কন (সহসভাপতি পদমর্যাদা), এ আর মামুন খান এবং মুজাহিদুল ইসলাম মুরাদ (উভয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) রয়েছেন। কমিটিতে মোট ১১ জন সদস্য পদে রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সহ সাধারণ সম্পাদক পদমর্যাদায় রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host