1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা;সভাপতি মুন্না, সম্পাদক নয়ন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু করেছে এনসিটিবি রামিসা হত্যা মামলা দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান পদ্মা নদী থেকে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ ভাঙ্গুড়ায় ৩ দিনেও বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের খোঁজ মেলেনি

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ০ সময় দর্শন

সন্তানদের অবহেলায় রাজধানীর মিরপুরে পল্লবীর একটি বাসায় নুরজাহান বেগম নামের এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে।বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড.এ.কে.এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ তাকে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবে।

নূরজাহান বেগম নামের ওই নারীর আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর এই নারীর যে ছেলে যুগ্ম সচিব, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে আজ সকালে মায়ের প্রতি অবহেলায় যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি দেখবো। আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, অবহেলায় মায়ের মৃত্যুতে অভিযুক্ত যুগ্ম সচিবের বিষয়টি মন্ত্রণালয় অবগত। যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয় যায়নি। অভিযুক্ত যুগ্ম সচিবের বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। প্রয়োজনীয় তথ্য বের করে আমরা দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host