1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

মহানবীর বিতর্কিত কার্টুন ; শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনায় মসজিদ বন্ধ করলো ফ্রান্স

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৫৫ সময় দর্শন

মহানবী হযরত মুহাম্মদের (স.) বিতর্কিত কার্টুন নিয়ে ক্লাসে আলোচনার জেরে ফ্রান্সে শিরশ্ছেদ করে স্যামুয়েল প্যাটি নামের একজন স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় দেশটির রাজধানী প্যারিসের বাইরে একটি মসজিদ বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড পানতিন এলাকায় অবস্থিত মসজিদটি বুধবার (২১ অক্টোবর) থেকে ছয় মাসের জন্য বন্ধ থাকবে। মসজিদটিতে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ পড়তেন।

শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে মুহাম্মদ (স.) বিতর্কিত একটি কার্টুন নিয়ে আলোচনা করা ইতিহাস বিষয়ের ওই শিক্ষককে ফ্রান্সের রাস্তায় গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ওই শিক্ষককে নিয়ে সামাজিকমাধ্যমে বিদ্বেষমূলক বার্তা দেওয়ার অন্তত ৮০টি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫০টিরও বেশি সংগঠনের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ফরাসি মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু গোষ্ঠী হিংসা ছড়াচ্ছে কিনা সেটিও যাচাই করে দেখা হচ্ছে। সে রকম প্রমাণ পাওয়া গেলে এই গোষ্ঠীগুলো ভেঙে দেওয়া হবে।

মঙ্গলবার উত্তর-পূর্ব প্যারিসের নিম্নআয়ের মানুষের বসতি গ্র্যান্ড পানতিনের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষককে হত্যার আগে মসজিদটির ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ছড়ানো হয়েছিল। কর্তৃপক্ষের এ নির্দেশনার একটি নোটিশও মসজিদের বাইরে লাগিয়ে দিয়েছে পুলিশ।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host