1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ০ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গতকাল বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে বললেন, “দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে  শুধু শহরের উন্নয়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নও সমানভাবে জরুরি।”

তিনি বলেন, ‘বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলব্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।’

তিনি আরও বলেন, ‘২০ থেকে ২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন। তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।’

পরে বিএনপির এ নেতা গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ-এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host