1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩ টিতেই বিএনপির বিজয় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ আওয়ামী লীগের কারণেই জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: ফখরুল চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা   ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনাসভা ও কৃষি মেলা দীর্ঘদিন অবহেলায় ভাঙ্গুড়ার কাঁচা সড়ক, ৩০ হাজার মানুষের দুর্ভোগ দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই-প্রাণীসম্পদ মন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র

আওয়ামী লীগের কারণেই জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: ফখরুল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১ সময় দর্শন

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণেই এ দেশের জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিনি বলেন, ভারত সরকারের পরীক্ষামূলকভাবে চালু করা ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণীটি গণমাধ্যমে পাঠানো হয়।

বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ১৬ মে ‘ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। যার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।

ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে। তারা ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখনও পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণেই এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।

মির্জা ফখরুল বলেন, এই বঞ্চনা ও জনদুর্দশার আশঙ্কায় বিজ্ঞ ও দূরদর্শী নেতা মাওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মানববিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে।

ফারাক্কা দিবসের তাৎপর্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর ধারাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে।

প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে জানিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সব কর্মসূচির সাফল্য কামনা করেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host