পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়।
পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস,উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।