1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯ সময় দর্শন
ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে)দুপুরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। শিশু হোসাইন সকালে বাড়ির উঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি তার গলায় আটকে ছটফট করতে থাকে। এ এসময় পরিবারের লোকজন বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host