1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪১ সময় দর্শন

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুরে ৬৫ মিলিমিটার, জারিয়াঝাঞ্জাইলে ৪৫ মিলিমিটার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৭টি নদীর ৮টি স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও বলা হয়, সুনামগঞ্জ জেলার নলজুর নদী ২ সেন্টিমিটার বেড়ে ৫১ সেন্টিমিটার ওপর (জগন্নাথপুর) দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদী ২ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১০ সেন্টিমিটার ওপরে (খালিয়াজুরি), সোমেশ্বরী নদী ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৩০ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), ভোগাই-কংশ ৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৩২ সেন্টিমিটার ওপরে (জারিয়াঝাঞ্জাইল) এবং মগরা নদী ২ সেন্টিমিটার বেড়ে ৮৫ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা) অবস্থান করছে। এছাড়া মগরা নদী ১ সেন্টিমিটার কমে আটপাড়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ জেলার কালনী নদী ৩ সেন্টিমিটার বেড়ে ২৯ সেন্টিমিটার ওপরে (আজমিরীগঞ্জ) এবং সুতাং নদী ৩ সেন্টিমিটার বেড়ে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে (সুতাং রেল ব্রিজ) বয়ে যাচ্ছে।

তবে সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীসমূহের পানি সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে বলেও জানিয়েছে সংস্থাটি। ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ বৃহস্পতিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host