1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

আজ শাপলা গণহত্যা দিবস

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ২০১৩ সালের ৫ মে রাতের অন্ধকারে চালানো নারকীয় অভিযানের স্মৃতি আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে ক্ষত হিসেবে বিরাজ করছে। ইসলামবিদ্বেষী ব্লগারদের শাস্তি ও ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ করতে আসা ধর্মপ্রাণ মানুষের ওপর রাষ্ট্রীয় শক্তির সেই নৃশংস প্রয়োগকে অনেকেই ‘শাপলা গণহত্যা’ হিসেবে অভিহিত করেন। আজ শাপলা গণহত্যা দিবস।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতির কারণে এই ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা ও ভয়াবহতা জনসমক্ষে আসতে পারেনি। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ট্র্যাজেডি নিয়ে নতুন করে সত্য প্রকাশের পথ উন্মোচিত হয়েছে।

অপারেশন সিকিউর শাপলা’ নামক সেই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছিলেন, তা নিয়ে এখনো বিতর্ক চলছে। তৎকালীন সরকার নিহতের সংখ্যা নগণ্য দাবি করলেও, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ৬১ জন নিহতের তালিকা প্রকাশ করেছিল। তবে এই ঘটনার বিচার ও প্রকৃত তথ্য উদ্ঘাটনে সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে চালানো অভিযানে সাউন্ড গ্রেনেড ও মারণাস্ত্রের যথেচ্ছ ব্যবহারে এই প্রাণহানি ঘটে, যার তথ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এখন নথিবদ্ধ করা হচ্ছে।

গণহত্যার এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ডিএমপির পলাতক কমিশনার বেনজীর আহমেদ, গুমে কুখ্যাতি পাওয়া সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হচ্ছে বলে জানা গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত এ প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। অনেক পরিবার যারা গত এক দশকের বেশি সময় ভয়ে মুখ খোলেনি, তারা এখন তাদের নিখোঁজ স্বজনদের সন্ধানে কিংবা হত্যার বিচারের দাবিতে সরব হচ্ছেন।

শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

হেফাজত নেতারা বলেন, ৫ মের গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে করা মামলা বিচারাধীন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host