1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জেলা ও মহানগরীর সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বললেন, “সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্যকে রাজপথে নামতে বাধ্য হতে হচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি।”

জামায়াত আমির বলেন, “সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”

‘তবে সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই জনগণের এজেন্ডা নিয়ে সরব থাকবে তার দল। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের দল জনগণের পাশে থাকবে’-উল্লেখ করেন তিনি।

সংসদে দেশের চলমান সংকট নিয়ে আলোচনা করতে নোটিশ দিলেও তা নাকচ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাদাকে সাদা বলুন, বাদামি বা কালো নয়। আমাদের বক্তব্য আংশিক নয়-পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।’

অতীতের ফ্যাসিবাদের চেয়ে ‘নব্য ফ্যাসিবাদ’ আরও ভয়ংকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের সূচনা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৭ এপ্রিল ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host