1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ সময় দর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ রোববার সকাল ৯ টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। 

এরপর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় তিনি আকস্মিক পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এভাবে ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

এদিকে অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সাথে কৃষক কার্ড নিয়ে সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরিদর্শনের পুরো এক ঘণ্টা সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host