1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ত্যাগী বিএনপি নেতা আজিজের মৃত্যুতে মাসুদ খন্দকারের শোক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ সময় দর্শন

প্রেস নোট : পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক  আব্দুল আজিজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আজ শুক্রবার রাত আটটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বড়াইগ্রাম থানার রাজ্জাক মোড়ে একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।  এই খবরে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার গভীর শোক জ্ঞাপন করেছেন।  এ ব্যাপারে তিনি এক শোকবার্তায় বলেন, আব্দুল আজিজ একজন ত্যাগী নেতা, বিএনপি’র সংকটকালে শক্ত হাতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।  আওয়ামী লীগের দুঃশাসনের সময় কর্মীদের সংগঠিত করেছেন।  তার এই বিদায়ে বিএনপি’র অপূরণীয় ক্ষতি হলো।

অ্যাডভোকেট মাসুদ খন্দকার আজিজের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, আব্দুল আজিজ ভাঙ্গুড়া পৌরসভার মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা।  তার একমাত্র ছেলে জাকির হোসেন সরকারি কলেজের প্রভাষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host