1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।রমজান মাসের সময়সূচি পেরিয়ে আজ থেকে আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালত। উল্লেখ্য, রমজানে অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অগণিত মানুষ। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশই আজ ঢাকায় এসে পৌঁছেছেন।

রাজধানীর ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও ছিল টানা পাঁচ দিনের ছুটি। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদপত্রের সেই ছুটিও গতকাল সোমবার শেষ হয়েছে।

তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এবার তিন দিনের সংক্ষিপ্ত ছুটি ছিল। যা ঈদের আগের দিন শুরু হয়ে ঈদের পরদিন শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host