1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৬ সময় দর্শন

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত (প্যানিক) না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না।

জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দিন-রাত নিরলসভাবে কাজ করছি। গত বছরের তুলনায় এবার প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হয়েছে। ভর্তুকি দিয়ে হলেও আমদানি সচল রাখা হয়েছে এবং জনস্বার্থ বিবেচনা করে তেলের দাম বাড়ানো হয়নি।” তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে দুদিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও বর্তমানে তা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

এদিকে মন্ত্রীর এই আশ্বাসের বিপরীতে ভিন্ন সুর শোনা যাচ্ছে ‘বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’-এর কণ্ঠে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় দাবি করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তার অভাবে যেকোনো সময় দেশের সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মালিকদের এই দাবি সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, “সরকার ভিন্ন ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ ও সংশ্লিষ্টরা সহযোগিতা করলে কোনো সমস্যা হবে না।” তিনি পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host