1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সামনে কঠিন সময় : মির্জা ফখরুল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের সামনে এক কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের সামনে সময় খুব একটা ভালো না। যুদ্ধটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করছে। এর ফলে সামনে তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে। আমাদের এই কঠিন বাস্তবতা সয়ে নিয়েই সামনের দিকে এগোতে হবে।”

জ্বালানি সংকট ও জনরোষ প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম হতে পারে, কিন্তু তাই বলে পেট্রোল পাম্প ভাঙচুর করা কোনোভাবেই সমীচীন নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া বা ‘মব কালচার’ আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না।”

ধর্মকে রাজনৈতিক ব্যবসায় ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সৎ পথ ও হালাল রুজি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। কিছু রাজনৈতিক দল মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়, এসব প্রলোভনে পা দেবেন না।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host