1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় সালাত আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৮৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র রমজান মাসে নিয়মিত ৩০ দিন সালাত আদায়কারী ৫৭ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ ) বেলা ১১টায় পৌরশহরের  কুমরাডাঙ্গা জামে মসজিদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ ( ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী (তরবিয়াত) সেক্রেটারি মাওলানা আলী আছগার।
স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) এই প্রতিযোগিতার আয়োজন করে।
জানা গেছে, প্রতিযোগিতায়  মোট ১১৭ জন শিশু-কিশোর অংশ গ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৫৭ জনকে চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম ক্যাটাগরিতে  ৭ জনকে বাইসাইকেল,দ্বিতীয় ক্যাটাগরিতে ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি,  ছাতা, চাবির বিং ও এক বক্স করে বিস্কুট, তৃতীয় ক্যাটাগরিতে ১৯ জনকে জায়নামাজ, ঘড়ি ও  চাবির বিং এবং  চতুর্থ ক্যাটাগরিতে ৬ জনকে জায়নামাজ ও চাবির বিং প্রদান করা।
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশননের (পিএসডিও) সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক, উপদেষ্টা মনিরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি রুহুল আমিন আমার দেশকে বলেন,ছোটবেলা থেকেই শিশুদের সালাত আদায়ে অভ্যস্ত করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host