1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

চাটমোহরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৪৫ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে একটি জামে মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ ৩০ জন আহত হয়েছেন। একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ও ঈদের দিন শনিবার।

 জানা গেছে,ওই মসজিদের সভাপতি আঃ জলিল মাস্টার ও সাধারণ সম্পাদক নুর ইসলাম। শুক্রবার বাদ জুমা মসজিদের হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসী বসেন। এসময় সভাপতি ও সম্পাদকের গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পক্ষে নেতৃত্ব দেন আঃ রাজ্জাক,অপরপক্ষে মঞ্জু। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হন। কয়েকজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঈদের দিন ফের সংঘর্ষ বাঁধে। এতে আরো অন্ততঃ ১০ জন আহত হন। এসময় ছুরিকাঘাত করা হয় আজিজুল হকের ছেলে রব্বেল (৩৫) কে। তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকটি বাড়িঘরে হামলাও করা হয়। পুলিশ ও এলাকার কতিপয় ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। আগামী বুধবার এনিয়ে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র জানায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান,দুইদিনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host