1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় গাছের সাথে বেঁধে নির্যাতনে অসুস্থ বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৬৫ সময় দর্শন

ভাঙ্গুড়ায় গাছের সাথে বেঁধে নির্যাতনে অসুস্থ বৃদ্ধের মৃত্য

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদাতা :
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাছের সাথে বেঁধে অমানসিক নির্যাতনের পর অবশেষে সেই বৃদ্ধের আজ শনিবার মৃত্যু হয়েছে। তার নাম
এনতাজ আলী (৬০) । তিনি ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের বাসিন্দা ।

জানাযায়, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে একই গ্রামের শেরে বাংলা, জাকারিয়া, হাবিব, রব্বেল, জিন্নাহ, ফরিদ, আজগর, মাসুদ, রব্বানী ও রুবেল এন্তাজ আলীকে সম্প্রতি বাড়ি থেকে জোরপূর্বক তুলে এনে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করে। প্রায় দুই মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ঈদের দিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় এন্তাজ আলীর ভাই ফজলুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দাযের করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পাবনা জেলা মর্গে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় এনতাজ আলী বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলে অভিযুক্তরা তার গলায় রশি বেঁধে টেনে-হিচড়ে নিয়ে বাড়ির পাশের একটি গাছের সাথে বেধে মারধর করে। এসময় এনতাজ আলী অভিযুক্তদের নিকট পানি খেতে চাইলে আসামীরা তাকে প্রসাব খাওয়ানোর চেষ্টা করে। এন্তাজের স্ত্রী এতে বাধা দিয়ে চিৎকার শুরু করলে আসামিরা তাকেও পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় এনতাজকে উদ্ধারপূর্বক ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তার স্ত্রী মর্জিনাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host