1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল ও টোল আদায়ের নতুন রেকর্ড

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫২ সময় দর্শন

দেশের দুই প্রধান মেগাপ্রকল্প পদ্মা ও যমুনা সেতুতে যানবাহন পারাপার এবং টোল সংগ্রহের ক্ষেত্রে পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে এই দুই সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন চলাচল করেছে। শুক্রবার (২০ মার্চ) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. মাসুদ রানা শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ঈদের অগ্রিম যাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে, যা বিগত ২০২৫ সালের একই সময়ের (১ লাখ ৮০২টি) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। টোল আদায়ের ক্ষেত্রেও বড় প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছর প্রথম তিন দিনে টোল আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকায়।

অন্যদিকে, যমুনা সেতুতেও গত ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপারের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। একই দিনে যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা গত বছরের সর্বোচ্চ আদায়ের (৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা) রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ গত বছরের চেয়ে বেশি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার অতিরিক্ত টোল লেন, মোটরসাইকেলের জন্য আলাদা ব্যবস্থা, নন-স্টপ ইটিসি (ঊঞঈ) সেবা, সার্বক্ষণিক মনিটরিং এবং দ্রুত উদ্ধারকাজে রেকার মোতায়েনসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host