1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আসামিকে না পেয়ে স্ত্রী ও ভাই-ভাবীকে পুলিশের মারধর

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক আসামিকে না পেয়ে তার স্ত্রী ও ভাই-ভাবীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, রুবেল বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজপত্র দেখান। এরপরও আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ এনে পুলিশ সদস্যরা গালিগালাজ করেন এবং রুবেলের ভাই রনি ইসলাম (২৫), ভাবী স্বপ্না খাতুন (২৩) ও স্ত্রী ফজিলা খাতুনকে মারধর করেন।

এ ঘটনায় আহত রনি ইসলাম ও স্বপ্না খাতুনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনার খবর পেয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মহির উদ্দিন হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন।

অন্যদিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করতে গেলে বাড়ির লোকজন তাকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। তাদের রাতেই হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host