1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় সড়কের পাশে মিলল বৃদ্ধার লাশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮১ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে পার্বতী রানী (৬৮) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কের উপজেলার সারুটিয়া রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়
সে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওগাঁ গ্রামের খগেন সিং-এর স্ত্রী । নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ শনিবার বিকেলে  সারুটিয়া রেলগেট এলাকায় সড়কের পাশে এক বৃদ্ধা নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে তার পরিচয় শনাক্ত করে এবং লাশ থানায় নিয়ে যায়।
ওসি জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host