1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

ক্ষমতায় গেলে যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত : ডা. তাহের

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ (২০ জানুয়ারি) এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশি নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে?

ডা. তাহের বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলবো, ফরেন পলিসি কী হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কী হবে সেগুলো উপস্থাপন করছি। পাশাপাশি এদেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, বিদেশি বিনিয়োগ কীভাবে এখানে বেশি করে নিয়ে আসবো এবং দেশ-বিদেশে যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে এসব বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host