1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

১২ ফেব্রুয়ারি ইলেকশন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়, আরো ইলেকশন হয়েছে কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সব কিছু পজিটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।

উপদেষ্টা আরো বলেন, অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি— এক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন— মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host