1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রচার আদালত অবমাননার শামিল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ সময় দর্শন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায়ভার গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি ছুটি নিয়েছেন এবং হাইকোর্টে বেঞ্চ না দেওয়ার কারণে একজন বিচারপতি বিরতিতে গেছেন। এসব তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, “গণমাধ্যমে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশ নিতে পারছেন না। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশিত ভুল খবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমকর্মীদের জন্য নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই মিডিয়া ফোকাল পার্সন বা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংবাদের সত্যতা যাচাই করতে হবে। ভবিষ্যতে এ নির্দেশনা অমান্য করে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হলে তা আদালত অবমাননার শামিল হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনানুগ দায়ভার নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host