1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গতকাল রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে অনেকেই ঠিকমতো কাজে বের হতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের তেজ না থাকায় শীতের প্রকোপ কমছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতে দুস্থ অসহায় মানুষের ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পাওয়া ৩ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও কম্বল বিতরণ করা হবে। আমরা চেষ্টা করছি শীতে মানুষের যেন কষ্ট না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host