1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে যেভাবে ইসিতে আপিল করা যাবে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮২ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। এতে বিপাকে পড়েছেন প্রার্থীরা। তবে এটিই নির্বাচনে তাঁদের শেষ নয়। তাঁরা চাইলে নিজের ভুল সংশোধন করে নির্বাচনে অংশ নিতে পারবেন আপিলের মাধ্যমে। 

নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে।

কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে, নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আপিল করতে হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় ইসি জানায়, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতোপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

নির্ধারিত বুথে আবেদন : আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

নমুনা অনুসরণ : আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা ‘পরিশিষ্ট-ক’ এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সময়সীমা : নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময়মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন।

প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host