1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসির উদ্দিন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর সমন্বয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা সিইসির সঙ্গে বৈঠকে বসেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। নির্বাচন ও গণভোট ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়ে বাহিনীগুলোর প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়েও মতবিনিময় করা হয়।

এই বৈঠকের ধারাবাহিকতায় রোববার দুপুর আড়াইটায় নির্বাচন ভবনেই আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে বাহিনীগুলো।

এর আগে তফশিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এসব বৈঠকের ভিত্তিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ পরিপত্রও জারি করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host