1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

এনসিপির ঠিকানাতেই যাচ্ছেন আসিফ ও মাহফুজ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ সময় দর্শন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগকারী দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। 

এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের ঘোষণা আসবে বলে এনসিপির শীর্ষ নেতা ও দুই নেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তাদেরই প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আসবে।”

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এ দুই নেতা। ইতিমধ্যে ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে লক্ষ্ণীপুর-১ আসন থেকে মাহফুজ আলম প্রার্থী হবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা এনসিপি এই দুটি আসনে কোনো প্রার্থী দেয়নি।

এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর গণমাধ্যমে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি যদি জাতীয় নাগরিক পার্টি, এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host